হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ - ২০২৫ উপলক্ষে দু’দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতি ও কার্যকারিতার জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া অতি জরুরি বিভাগসমূহ যথা: পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন যথারীতি চালু থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এবছর যেহেতু ভোট কেন্দ্র অ্যাকাডেমিক বিল্ডিংগুলোতে হবে। এজন্য ভোট কেন্দ্রের কিছু প্রস্তুতির জন্য আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ