হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা

জবি সংবাদদাতা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক বছরের জন্য ৭১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফয়সাল মুরাদ এবং সদস্য সচিব ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহীন মিয়া।

বুধবার (১৮ জুন) রাতে ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বকর মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই ৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসিম হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. তকি, মুখ্য সংগঠক ফেরদৌস শেখ এবং মুখপাত্র কামরুল ইসলাম রিয়াজ।

নতুন সদস্য সচিব শাহীন মিয়া বলেন, ‘আমাদের সংগঠনের যাত্রা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি থেকে। তাই প্রথম উদ্যোগ হিসেবে আমরা সেই আন্দোলনের সাহসী যোদ্ধাদের সংবর্ধনা জানাতে চাই। শিক্ষার্থীদের অধিকার রক্ষাই আমাদের অগ্রাধিকার।’

নবনিযুক্ত আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিমুক্ত সংগঠন। আমরা গোষ্ঠীস্বার্থ নয়, বরং সামগ্রিক ছাত্রসমাজের কল্যাণে কাজ করি। প্রশাসনিক স্বচ্ছতা, একাডেমিক মানোন্নয়ন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা সবসময় ঐক্যবদ্ধ, সোচ্চার ও সক্রিয় থাকব।’

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব