হোম > শিক্ষা > ক্যাম্পাস

১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী খাদিজাতুল কুবরা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী অবস্থায় কাটানো ১৫ মাসের চেয়েও গত কয়েকদিন তিনি মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়েছেন।

মঙ্গলবার নিজের ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

ফেইসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, যতদিন পর্যন্ত আমি রাজনীতিতে আসিনি, ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম। আর এখন ১ মাসে আমার এতো দোষ, আমি খারাপ হয়ে গেলাম? এসেছিলাম পরিবর্তন করতে। কিন্তু, এইসব নোংরামির কারণে বুঝতে পারছি কেনো মেয়েরা এই সেক্টরে আসে না/আসতে চায় না।

তিনি আরও বলেন, অনলাইনে ফেইক আইডি, স্লাট শেমিং, বট আইডি, ব্যাশিং সবকিছুই না হয় বুঝলাম। মেনেও নিলাম। কিন্তু, সাংবাদিকরা? সরি! হলুদ সাংবাদিক। একেকজন কল দিয়ে এতো মিথ্যা অপবাদ, উলটা পালটা প্রশ্ন, মানসিক প্রেসার আর নিতে পারছিনা। একজন কল দিয়ে যখন কথায় পারেনা, শুনি পাশ থেকে আরেকজন শিখিয়ে দিচ্ছে!

তিনি বলেন, সাংবাদিক হয়েছেন লিবারেল থাকুন। কেন একটা নির্দিষ্ট দলের চাটামি করেন? ১৫ মাস জেলে থেকে এসেও এতোটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি, যতটা গত কিছুদিনে হয়েছি। আমি কারো সঙ্গে কখনো খারাপ কিছু করিনি। আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে নিয়ে নোংরামি করিয়েন না প্লিজ! এসব লোকদের ব্যাপারে স্টেপ নেয়ার কি কেউ নেই? আর নিতে পারছিনা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার