হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. রইছ উদ্দীন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। মঙ্গলবার (১৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অফিস আদেশে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১০ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. রইছ উদ্দীন ১৯৭১ সালের ১ এপ্রিল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আতাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৯৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও প্রশাসনিক দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

তিনি জবির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশেষজ্ঞ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গবেষণা ক্ষেত্রে তার ২৭টি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া জবি সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং জবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত একাডেমিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে