হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুবি ভর্তি পরীক্ষা, আবেদন ৫৭ হাজার ছাড়াল

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, ১৮ দিনে বিভিন্ন ইউনিটে মোট ৫৭ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫১ মিনিট পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন ইউনিটে মোট ৫৭ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

ইউনিটভিত্তিক আবেদনে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ২৬ হাজার ৬৭৯ জন। মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২২ হাজার ৭৮৫ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৭ হাজার ৯০১ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সময়সূচী অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকেল ৩টা থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।

আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে সাবেক ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান

ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে নিয়মের বেড়াজালে আটকা শিক্ষার্থীরা

ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক, পুলিশে সোপর্দ

রুয়েটে পরীক্ষায় অসদুপায়, পাঁচ শিক্ষার্থীকে দুই বছর বহিষ্কার

অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীর শাস্তি দাবি সংশ্লিষ্টদের

হাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি বিশেষজ্ঞের সাক্ষাৎ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা

জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উত্তরবঙ্গের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার প্রাচীন বাতিঘর