হোম > শিক্ষা > ক্যাম্পাস

উত্তরায় ঢাবি শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনের সম্ভাব্যতা যাচাই

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। নতুন হল নির্মাণ ও পুরোনো হল সংস্কারের সময় শিক্ষার্থীদের অস্থায়ীভাবে স্থানান্তরের উপযোগিতা যাচাই করতেই এই পরিদর্শন করা হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকটের সমাধান কল্পে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুব শিগগিরই নতুন হল নির্মাণ কাজ শুরু হবে এবং হল সংস্কার কাজ চলমান রয়েছে। নতুন হল নির্মাণ ও হল সংস্কারের সময়ে শিক্ষার্থীদের স্থানান্তরের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা খুঁজে বের করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শন করেছে। সম্ভাব্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও অবকাঠামোগত বিষয়সমূহ সরেজমিন পরিদর্শন করে তারা সম্ভাব্য ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. খ ম কবিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

শিক্ষার্থীদের নিরাপদ ও উপযোগী আবাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পরিদর্শনকৃত স্থাপনার সার্বিক মূল্যায়ন শেষে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার