হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্রদলের উদ্যোগে জবিতে দুই দিনব্যাপী ফল ও পিঠা উৎসব

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিবের উদ্যোগে দুই দিনব্যাপী ফল ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় উৎসবের প্রথম দিনের কার্যক্রম। উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল (২২ সেপ্টেম্বর) একই সময়ে এবং একই স্থানে অনুষ্ঠিত হবে।

উৎসবে শিক্ষার্থীদের জন্য পরিবেশন করা হয় দুই ধরনের পিঠা এবং মাল্টা ও আনারসসহ মোট পাঁচ ধরনের ফল। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় তিন হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছেন।

ইংরেজি বিভাগ শিক্ষার্থী মাহিনুর আক্তার মীম বলেন, ফল আর পিঠা দুটোই অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর ছিল। আমি বন্ধুদের সঙ্গে এসেছিলাম, সবাই খুব উপভোগ করেছি। এমন উৎসব আরও হওয়া উচিত।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পিয়াল হাসান বলেন, ক্যাম্পাসে এভাবে সবাই একসঙ্গে মিলে কিছু সময় আনন্দ ভাগ করে নেওয়া খুব ভালো লাগার বিষয়। ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, তারা যে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছে, এটা তার প্রমাণ।

উৎসবের আয়োজনকারী রিয়াসাল রাকিব বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের নানা পরিকল্পনা ছিল। তারই অংশ হিসেবে এই ফল ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা দারুণ সাড়া দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে সবাই আনন্দ করেছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে এবং তাদের কল্যাণে কাজ করে যাবে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ