হোম > শিক্ষা > ক্যাম্পাস

সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতার মৃত্যু

প্রতিনিধি, চবি

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ওই ছাত্রদল নেতার নাম মোহাম্মদ আরিফ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা যায়, গত শনিবার রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার শিকার হন ছাত্রদল নেতা আরিফ ও তার চাচা মো. এমরান হোসেন চৌধুরী। এ ঘটনায় সেদিনই চাচা এমরান হোসেন নিহত হন। তিনি হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চবি ছাত্রদল নেতা আরিফকে চট্টগ্রামের হাটহাজারীর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হসপাতালে স্থানান্তর করা হয়। এখানে তিনি তিনদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

পরে শারিরীক অবস্থা আরও অবনতি হলে আজ মঙ্গলবার এই বেসরকারি হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আরিফের মৃত্যু কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না। এটা আমাদের সাংগঠনিক শূন্যতা তৈরি করবে। আমরা হাসপাতালেই আছি। কথা বলার মত কোন পরিস্থিতিতে নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার