হোম > শিক্ষা > ক্যাম্পাস

আ.লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, কুবি

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল থেকে ‘আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি হবে, খুনি হাসিনার ফাঁসি হবে’, ‘ফ্যাসিবাদ যেখানে, ধোলাই হবে সেখানে’ এবং ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল বাশার বলেন, ‘আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করেছি। কিন্তু ছাত্রলীগ আজ সারা দেশে জ্বালাও-পোড়াও ও অপকর্ম শুরু করেছে। তাদের এসব কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব নেতাকর্মী ২৪ ঘণ্টাই ছাত্রলীগকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগসহ তাদের সব সংগঠনকে হুঁশিয়ার করে দিতে চাই, ক্যাম্পাসের ভেতরে কিংবা আশপাশে কাউকে হাতেনাতে ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো অন্যায়-অত্যাচারের জন্য আপনাদের ন্যূনতম অপরাধবোধ থাকলে আর কোনো বাড়াবাড়ি করবেন না। ভাই-বোনদের রক্তের কথা ভুলে গেলে আমরাও কঠোর হতে বাধ্য হব।’

তিনি আরো বলেন, ‘যেখানে ছাত্রলীগ কিংবা নিষিদ্ধ সংগঠনের কোনো অপতৎপরতা দেখা যাবে, সেখানেই তাদের প্রতিহত করার জন্য আমাদের সহযোদ্ধা ও শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া রয়েছে। প্রথমে পিটিয়ে পিঠের চামড়া তুলে, তারপর পুলিশে সোপর্দ করা হবে।’

এমএমআর

ইজতেমা থেকে ফেরার পথে প্রাণ গেল বেরোবি শিক্ষার্থী পীরগাছার আফিক হাসান অভির

আ.লীগ পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না: বেরোবি ছাত্রশিবির সভাপতি

চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর

প্রকৃতি সংরক্ষণের বার্তায় জাবিতে হয়ে গেল প্রজাপতি মেলা

কুবির প্রশাসনিক ভবন যেন ছাত্রদলের রাজনৈতিক কার্যালয়

প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সেতুবন্ধন গড়তে হবে: প্রফেসর সিদ্দিকুর

জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া সেই জবি প্রক্টরের পদোন্নতি

পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

জবির ভর্তি আবেদন শুরু, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী