হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবির আওয়ামীপন্থি ২ ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থি দুই ডেপুটি রেজিস্ট্রারকে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায়

অফিস থেকে বাড়ি ফেরার পথে বিনোদপুর বাজার একজনকে এবং মেহেরচন্ডি কড়াইতলা মোড় থেকে আরেকজনকে আটক করা হয়।

গ্রেপ্তাতরকৃত আ.লীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীব। তাকে মতিহার থানা পুলিশ গ্রেপ্তার করে।তিনি রাজশাহী মহানগরীর ৩০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ছিলেন। বর্তমানে তিনি মতিহার থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্টের বোয়ালিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

আরেকজন হলেন শের-ই-বাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মো. পলাশ। তিনি রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড়ে একটি দলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে তুলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

এবিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এজহারভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা আহসান হাবীব এবং হানিফ মোহাম্মদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে৷ পলাশকে কোর্টে চালান দেওয়া হয়েছে। হানিফের নামে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাকে বোয়ালিয়া থানাতে হস্তান্তর করা হবে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ