হোম > শিক্ষা > ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল গানে বর্ষা উদযাপন

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল গানের মধ্য দিয়ে বর্ষা উৎসব উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গীতাঞ্জলি মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে গানের সুরে সুরে বৃষ্টি, মেঘ, প্রেম ও প্রকৃতির আবেগ ছুঁয়ে যায় দর্শক-শ্রোতাদের মন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আত্মার খোরাক। রবীন্দ্র-নজরুলের গানে বর্ষার রূপ যেভাবে উঠে এসেছে, তা আমাদের সাহিত্য, সংস্কৃতি ও মননে এক গভীর আবেদন তৈরি করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এই উদ্যোগ সংস্কৃতিচর্চাকে আরও বেগবান করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্যে বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম রেজোয়ান বলেন, ‘সংগীত বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বোধকে জাগ্রত করার একটি চমৎকার প্রয়াস। বর্ষার রোমান্টিকতা ও উদ্দীপনা বাংলা গানে যে ঐতিহ্য বহন করে, আমরা তা ধারণ করতে চাই।’

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিমনস্ক দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের বর্ষামুখর গান। সবশেষে উপাচার্য নবনির্মিত সংগীত বিভাগের সেমিনার কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই আয়োজনে বর্ষার আবহ সংগীতের ভেতর দিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অনন্য সাংস্কৃতিক আবেশ তৈরি করে।

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব