হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে জুলাই আন্দোলনে হামলার তদন্ত প্রতিবেদন জমা

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৪, ১৫ ও ১৭ জুলাই হামলার ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ জুলাই রাত ১১টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা, ১৫ জুলাই সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং একই দিন দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, ছররা গুলিবর্ষণ এবং ১৭ জুলাই বেলা ৩টার সময় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছররা গুলিবর্ষণ–সংক্রান্ত বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে কমিটি। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিটির গ্রহণ করা সাক্ষ্যগুলো সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী যথাযথ কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীর সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তাঁদের মতামতসহ একটি প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করে ইতিমধ্যে চিঠি তাঁদের কাছে পাঠানো হয়েছে।

এর মধ্য দিয়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত প্যানেলের মতামতসহ প্রতিবেদন পাওয়ার পর স্বল্প সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার বিষয়ে এর চিফ প্রসিকিউটরের কাছে আবেদন করা হবে।

চবিতে ছাত্রশক্তি নেতাকে ছাত্রদল নেতাকর্মীদের মারধর

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক