হোম > শিক্ষা > ক্যাম্পাস

চাকসু নির্বাচন: সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

আতিকুর রহমান নগরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ। এ সময়ে ভোট পড়েছে প্রায় ১১ হাজার।

বুধবার দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার জি এইচ হাবীব।

এর আগে, বুধবার সকাল ৯টায় ভোট শুরুর কথা ছিল। তবে শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়।

নির্বাচন কমিশনার জি এইচ হাবীব বলেন, সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। নির্বাচনের নিরাপত্তায় পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২৫০টি সিসি ক্যামেরা।

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে নিয়ে নির্যাতনের অভিযোগ