হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

সাংবাদিকদের ওপর হামলাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে ঘটনার একদিন পর তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (২৪ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অভিযোগ পাওয়া গেছে। 

অভিযোগগুলোর তদন্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জহির রায়হান আহমেদ, এবিএম ইজাজুল কবির রুয়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন।

এএস

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফলাফল না আসতেই নতুন পরীক্ষার ঘোষণা, ক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

সেমিস্টার সমাপনীতে সাত দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রী নির্যাতন, বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত