হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডাকসুর চিফ রিটার্নিং অফিসার জসীম উদ্দিনের ছেলের মৃত্যুতে সাদা দলের শোকবার্তা

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডাকসু নির্বাচন ২০২৫ এর চিফ রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ফারাহানা হায়াত দম্পতির বড় ছেলে মো. তাহসিন উদ্দিন (১৯) আর নেই।

শনিবার সকাল সাড়ে ছয়টায় দীর্ঘদিন জটিল রোগে ভোগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মো. তাহসিন উদ্দিনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সদা দল।

সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক শোকবার্তায় বলেন, আমাদের দীর্ঘদিনের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দিন এর ছেলে মো. তাহসিন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।

কারণ সন্তানের লাশ পিতার কাঁধে বহন করা যে কত কঠিন এটি কেবল সংশ্লিষ্টরাই জানেন। আমরা অধ্যাপক জসিম উদ্দিনের ছেলের রুহের মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা তিনি যেন মরহুম মো. তাহসিনকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন মরহুমের পরিবারকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।

উল্লেখ্য, মরহুম তাহসিন উদ্দিনের প্রথম জানাজা শনিবার সকাল সোয়া ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গিয়াসউদ্দিন আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা একইদিন বাদ আছর মরহুমের নিজ গ্রাম ফেনীতে অনুষ্ঠিত হবে।

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব উদযাপন

নববর্ষ উদযাপনে প্রস্তুত চারুকলা, ১৪ এপ্রিল সকাল ৯টায় শুরু শোভাযাত্রা

জ্বালানি অপচয় রোধে ঢাবিতে ছাত্রদল নেতার সচেতনতামূলক ক্যাম্পেইন

হাবিপ্রবিতে কর্মচারির হামলায় শিক্ষার্থী গুরুতর আহত

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

এজিএসসহ রাবির ৩ শিক্ষার্থীর আবাসিকতা সাময়িক বাতিল

আমার দেশে নিউজ প্রকাশের পর চালু হলো শাবিপ্রবির নতুন বাস

বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

তাকওয়া ও সদাচরণ সবচেয়ে বেশি মানুষকে প্রবেশ করাবে জান্নাতে