হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ডাকসুর কর্মসূচি ঘোষণা

আতিকুর রহমান নগরী

ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে শুক্রবার কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি ফেসবুকে লেখেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে আজ (১৯ ডিসেম্বর, জুমাবার) ডাকসুর কর্মসূচি

বাদ জুমা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদের জন্য দোয়া ও মোনাজাত

বিকাল ৩টা: শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’

উল্লিখিত কর্মসূচিতে দেশের আপামর ছাত্রজনতাকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। ওসমান হাদীর রক্তের আমানত এই লড়াই—আমাদের তা জারি রাখতে হবে।

ঢাবিতে পরীক্ষায় অসদুপায়: ছাত্রদল, ছাত্রলীগ ও হল সংসদ নেতাসহ ৬৮ শিক্ষার্থীকে শাস্তি

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা