হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুরের একটি মেস থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর নাম লামিসা নওরীন পুষ্পিতা (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২০২৫ সেশনের এবং জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুরের লেবুবাগান এলাকার একটি মেসে গলায় ফাঁস দেন ওই শিক্ষার্থী। সহপাঠীরা দেখে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বর্তমানে লাশ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। তিনি ঝিনাইদহের কুদরত উল্লাহ বিপ্লবের মেয়ে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, ‘ওই ছাত্রীর বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের সদস্যরা আসার পর তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ হস্তান্তর করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, মেসের অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার