হোম > শিক্ষা > ক্যাম্পাস

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের মতবিনিময়

স্পোর্টস রিপোর্টার

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম কলেজের প্রিন্সিপাল খান মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রিন্সিপাল কামরুজ্জামান এক্স স্টুডেন্ট ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং সাবেক শিক্ষার্থীদের এই সংগঠন গঠনের উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের এমন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম শিক্ষা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফোরামের নেতৃবৃন্দও স্কুল ও কলেজের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা শেষে স্কুল প্রাঙ্গণে এক্স স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে প্রিন্সিপালের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত সকলের মধ্যে আন্তরিকতা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে অনিয়মের অভিযোগ

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের