হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল সংসদ ও হল প্রাধ্যক্ষের উদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার হলের গেস্টরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ২২ জন শিক্ষার্থীর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

এ বিষয়ে মুন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান বলেন, মন্নুজান হল সংসদ এবং সম্মানিত প্রাধ্যক্ষ ম্যামের আন্তরিক উদ্যোগে আজকে হলের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ২২ জন শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, বরং মন্নুজান হলের শিক্ষার্থীদের স্বপ্নপথে এগিয়ে যাওয়ার জন্য সাহস, প্রেরণা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এক উজ্জ্বল আলোকবর্তিকা। এ ধরনের মানবিক ও শিক্ষার্থী কল্যাণমুখী কার্যক্রম আগামীতেও মন্নুজান হল সংসদ ও হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সর্বদা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মন্নুজান হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. মোছা. আশীয়ারা খাতুন বলেন, আজ ৩০ এপ্রিল মন্নুজান হলের গেস্ট রুমে হলের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ২২ জন শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে মন্নুজান হল সংসদ আমার সাথে সব সময় এই ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উন্নয়ন ও কল্যাণে আমরা সর্বদা সচেষ্ট থাকবো।

জেডএম

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ডিগ্রি চালুর লক্ষ্যে বাকৃবিতে পরামর্শ সভা

জৈব বালাইনাশক গবেষণায় বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

দুই মাসেও চালু হয়নি ঢাকা কলেজ মসজিদের এসি, ভোগান্তিতে মুসল্লিরা

রিজেন্ট বোর্ড সদস্যের সঙ্গে পবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুনিয়রকে হল ছাড়ার হুমকি ইবি বৈষম্যবিরোধী নেতার

নোবিপ্রবির ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু