হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর, সম্পাদক আবদুল আলিম

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মকর্তা সমিতির (জবিকস) নির্বাচন ২০২৬- এ অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান সভাপতি এবং রেজিস্ট্রার দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে সকল পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী ফলাফল ঘোষণা করেন।

সহ-সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ট্রেজারার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সঞ্জয় কুমার পাল, প্রচার ও দপ্তর সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) মো. জাবেদ আলী খান, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোছা. শামীমা নাসরিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোল্লা মেজবাহুদ দারাইন এবং মনোবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মো. সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এহেছান আহমেদ এবং অডিট সেলের সহকারী পরিচালক (অডিট) মো. মনির হোসেন।

এমই

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার