হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে রুশ ভাষা দিবস উদযাপন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক রুশ সাহিত্যের জনক আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী এবং রুশ ভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আলেকজান্ডার পুশকিন আধুনিক রুশ সাহিত্যের জনক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তার সাহিত্যকর্ম মানবিক মর্যাদা, স্বাধীনতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক পরিচয়ের চেতনায় সমৃদ্ধ এবং আজও বিশ্বজুড়ে পাঠকদের অনুপ্রাণিত করে।

তিনি বলেন, পুশকিন দিবস উদযাপন শুধু একজন মহান সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা রুশ ভাষারও উদযাপন। ভাষা বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করে।

অধ্যাপক ড. আবদুস সালাম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়কে সবসময় উৎসাহিত করে। সাহিত্যচর্চা, ভাষা শিক্ষা এবং জ্ঞানভিত্তিক বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে রাশিয়ান হাউসের অবদানের প্রশংসা করেন এবং রুশ ভাষা ও সাহিত্য অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আলেকজান্দ্রা এ. খেলভনয় বলেন, রুশ ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি বিশ্বমানের বিজ্ঞান, সাহিত্য ও প্রযুক্তির বিশাল ভাণ্ডারে প্রবেশের দ্বার। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রুশ ভাষা শিক্ষা উচ্চশিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, রাশিয়া সরকারের বৃত্তির মাধ্যমে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে রুশ ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং রাশিয়ান হাউসের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে নতুন পরিচালক ডা. আবু জাফর

ফুটবল উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের বিরুদ্ধে গুমের নাটকের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চবি ছাত্রদল সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

হাদি হত্যার রহস্যকে ‘পলিটিক্যাল টুল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: আম্মার

সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়