হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোআকি শিগা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৫ এপ্রিল) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ও জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণার অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব দেন।

উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে অধ্যাপক হিরোআকি শিগা দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও গবেষণামূলক সহযোগিতা আরও বিস্তারের আগ্রহ প্রকাশ করেন।

যেভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেন ঢাবি ছাত্রদল কর্মী

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জাককানইবির ট্রেজারার ও উপপ্রধান প্রকৌশলীর বিরুদ্ধে আইনি নোটিশ

ছাত্ররাজনীতিতে সহাবস্থান ধরে রাখতে চান ছাত্রনেতারা

ছাত্রসংগঠনের নেতৃত্বে অছাত্ররা

ইঞ্জিন রেখেই ছুটল চবির শাটল ট্রেন!

চাঁদাবাজির অভিযোগ তোলায় নিজ দলের কর্মীকে হত্যার হুমকি ছাত্রদল নেতার

ব্রেন স্ট্রোকে ববি শিক্ষার্থীর মৃত্যু

নতুন রাজনৈতিক দল জেডিপির আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদারের বিয়ে