হোম > শিক্ষা > ক্যাম্পাস

দীপাবলির আলোয় জোবায়েদ স্মরণে জবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পবিত্র দীপাবলির রাতে সেই শোকের আবহেই প্রয়াত সহপাঠীর স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনাসভার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই আয়োজন অনুষ্ঠিত হয়। দীপাবলির আলোয় জ্বলে ওঠে শত শত মোমবাতি—যেনো প্রতিটি প্রদীপ জোবায়েদের স্মৃতিকে ধারণ করছে। অনুষ্ঠানে প্রার্থনার মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করা হয়। পরে মোমবাতি হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন পদযাত্রা করেন শিক্ষার্থীরা।

প্রায় তিন শতাধিক সনাতনী ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন সনাতনী মানবাধিকার সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক নেতাকর্মীরাও।

রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি অমৃত রায় বলেন, “জোবায়েদের মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। মৌন পদযাত্রার মাধ্যমে আমরা শুধু তাকে স্মরণ করিনি, বরং জবির প্রতিটি শিক্ষার্থীর কাছে শোকের বার্তাও পৌঁছে দিতে চেয়েছি।”

হিন্দু মহাজোটের সভাপতি অঙ্কন কর্মকার বলেন, “প্রদীপ প্রজ্বালনের এই কর্মসূচি শুধু শোক নয়, আমাদের অন্তরের শক্তিকে জাগ্রত করার প্রতীক। আমরা জোবায়েদের আত্মার শান্তি কামনা করি।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জোবায়েদের সঙ্গে তাদের স্মৃতিবিজড়িত নানা ঘটনার কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনি করতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন।

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের

ঢাকা কলেজ ছাত্রশিবিরের ইফতার মাহফিল, অংশ নিলেন হাজারো শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করল ঢাবি ছাত্রশিবির