হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে ছাদের পলেস্তারা ধসে ২ শিক্ষার্থী আহত

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মো. তানফির নিয়াজ ফাহিম ও মো. মাহফুজুর রহমান মিতুল গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে বাসায় পাঠানো হয়।

জানা যায়, সকালে সেমিনার কক্ষে অবস্থান করছিলেন ওই দুই শিক্ষার্থী। হঠাৎ তাদের ওপর ছাদের প্লাস্টার খসে পড়লে তারা গুরুতরভাবে আহত হন। এর মধ্যে একজনের মাথায় এবং অপরজনের পিঠে মারাত্মক আঘাত লেগেছে। আহত অবস্থায় দ্রুত তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

এ বিষয়ে জকসু জিএস আব্দুল আলিম আরিফ আহতদের বর্তমান অবস্থার কথা জানিয়ে বলেন, “গণিত বিভাগের সেমিনার রুমের ছাদের পলেস্তারা ধসে আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে বাসায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।”

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ। আমরা আগেও বলেছি, এখনো বলছি এসব ভবন সংস্কার করা প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গঠনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তাৎক্ষণিক কাজ শুরু করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল এবং বড় বাজেটের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের কাছে আবেদন করার প্রক্রিয়া চলছে। ​কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে দুর্ঘটনা ঘটা কক্ষটির বিপরীত পাশে ও দক্ষিণ পাশের তিনটি কক্ষের কাজ শেষ হয়েছে এবং আরও অনেক কাজ চলমান রয়েছে।

কক্ষের ‘ফলস সিলিং’ বা প্লাস্টিকের ছাদকে দায়ী করে তিনি বলেন, প্লাস্টিকের সিলিং থাকার কারণেই মূল ছাদের ফাটল বা পলেস্তারা খসে পড়ার বিষয়টি আগে থেকে দেখা যায়নি।

​বর্তমান পদক্ষেপ হিসেবে তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগের সাথে একমত হয়ে সব ফলস সিলিং খুলে ফেলা হচ্ছে, যাতে ঝুঁকিপূর্ণ স্থানগুলো সহজে শনাক্ত করা যায় এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার অনুপযোগী ঘোষণা করা যায়। এছাড়া পুরো বিজ্ঞান ভবনের ড্রইং, ডিজাইন ও হিসাব-নিকাশ সম্পন্ন করা হয়েছে এবং ফান্ডের ব্যবস্থা হলেই মূল সংস্কার কাজ শুরু হবে বলে তিনি নিশ্চিত করেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দীন বলেন, “উপাচার্য মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামীকাল থেকে সেখানে সকলের প্রবেশ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট স্থাপনাটি ছোটখাটো মেরামতের মাধ্যমে ঠিক করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন স্থায়ী সমাধান। এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং দপ্তরকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। একই ধরনের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবি উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি

ক্যান্টিনে বসা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীকে মারধর

শারমিন হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম

বেদখলকৃত দুই হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম

২ মাসের আগেই রাবি ক্যাম্পাসে ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট চালুর উদ্যোগ

ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

সরকারি অফিস ভাঙচুরের অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

ঢাবির মুসা খাঁ মসজিদ সংস্কারে যুক্তরাষ্ট্রের অনুদান

গণভোট নিয়ে ‘নয়ছয় নয়’ বলে সরকারকে হুঁশিয়ারি জবি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর