চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার ও গত রোববার ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে—পরিবহন দপ্তর, বিএনসিসি, প্রেস, শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ এবং পুরাতন কলা অনুষদ ও লাইব্রেরীর সম্মুখ রাস্তার সৌন্দর্য বর্ধনের কাজ।
প্রকল্পের বিষয়ে চবি উপাচার্য মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধা কীভাবে বাড়ানো যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান এবং শিক্ষকদের কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা ও অ্যাকাডেমিক গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।
তিনি বলেন, আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছি। এসবের নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরো গতিশীল হবে বলে মনে করি।
বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ বলেন, প্রায় ৭টি প্রকল্পতে মোট ১৩ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুত এসব প্রকল্পের কাজ শুরু হবে এবং আগামী ১ বছরের মধ্যেই কাজ শেষ হবে।
প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অ্যাকাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী এবং বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রকৌশল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, চাকসুর নেতৃবৃন্দ ও জড়িত ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা