হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবির গেটের সামনে বিএনপি-জামায়াতের অবস্থান

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ। চলছে ভোট গণনা। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা, বিনোদপুর ও মেইন গেটের সামনে জড়ো হয়েছে স্থানীয় বিএনপি ও জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী।

বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে গিয়ে দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

সরেজমিনে আমার দেশ প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের তিন গেটের সামনেই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের অবস্থান করতে দেখতে পান। কয়েকজনের সাথে কথা বললে তারা তাদের দলীয় পরিচয় অস্বীকার করেন। তারা এই প্রতিনিধিকে বলেন, আমরা স্থানীয় মানুষ। আমরা এমনিতেই বসে আড্ডা দিচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী আমার দেশকে বলেন, মূলত রাকসু নির্বাচনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এরিয়ায় অবস্থান নিতে বলা হয়েছে।

সাংবাদিক পরিচয় জানার পর জামায়াতের কোনো নেতাকর্মী মন্তব্য করতে রাজি হন নাই।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীরাই সকাল থেকে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছে। দুপুরে দুই দলের নেতাকর্মীরা একসাথে খিচুড়ি রান্না করেও খেয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার