হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাউন্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে উত্তরা ইউনিভার্সিটির নাম

আতিকুর রহমান নগরী

রাউন্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে (আরইউআর) বিশ্বের এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ঢাকার উত্তরা ইউনিভার্সিটি।

গত মঙ্গলবার উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবি বলেন, গত ৪ জুন ২০২৫ তারিখে প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী, গবেষণায় উত্তরা ইউনিভার্সিটি বিশ্বব্যাপী ৯৪৯তম স্থান অর্জন করেছে, যা শিক্ষার গুণগত মান, গবেষণায় উদ্ভাবন এবং বৈশ্বিক সম্পৃক্ততার একটি শক্তিশালী প্রমাণ।

বিশ্বের ৮৫টির বেশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আরইউআর ২০২৫ র‌্যাংকিং তৈরি করা হয়েছে জানিয়ে ফারাবি বলেন, যেখানে মূল্যায়নের চারটি প্রধান মানদণ্ড হল: শিক্ষাদান, গবেষণা, আন্তর্জাতিক বহুমুখিতা এবং আর্থিক স্থিতিশীলতা। এসব মূলয়্যানের ক্ষেত্রে উত্তরা ইউনিভার্সিটির দৃঢ় কর্মক্ষমতা, অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা-ভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় বিশেষ অবদান প্রতিফলিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইয়াসমীন আরা লেখা র‌্যাংকিং বিষয়ে প্রশংসা করে বলেন, আমাদের সকল শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের কঠোর পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে উত্তরা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান বজায় রেখে আরও সামনে এগিয়ে যাবে।

এ আন্তর্জাতিক স্বীকৃতি শুধুমাত্র একটি সম্মান নয়, বরং উত্তরা ইউনিভার্সিটির ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও মজবুত করে তুলবে। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ইউনিভার্সিটির এই অবস্থান প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও টেকসই ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে