হোম > শিক্ষা > ক্যাম্পাস

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাম্পাস ও আশপাশের এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উদ্যোক্তা মো. মোস্তাফিজুর রহমান রুমি নিজেই।

এ সময় মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরো বলেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী যে আপোসহীন সংগ্রাম করেছেন, তার অসমাপ্ত লড়াই আমরা সন্তান হিসেবে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাবো।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা