হোম > শিক্ষা > ক্যাম্পাস

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্বোধন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশনের মাধ্যমে অ্যালামনাই এসোসিয়েশনের আনুষ্ঠনিক যাত্রা শুরু হয়।

৫০ জন নির্বাহী সদস্য বিশিষ্ট এই অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে । এই সংগঠনের সভাপতি হিসেবে রয়েছেন চন্দন দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এস এম তারেক সুলতান। এছাড়াও এই কমিটিতে রয়েছেন বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করা এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।

চন্দন দাস বর্তমানে বাংলাদেশ ব্যাংকে উপপরিচালক হিসেবে কর্মরত আছেন এবং এস এম তারেক সুলতান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে গোপালগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন। এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যগণ বিভিন্ন সামাজকল্যানমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে ছাত্রজীবন থেকে সম্পৃক্ত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিভাগের সম্মানিত চেয়ারম্যানসহ সিনিয়র শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্যগণ এবং বর্তমানে চলমান বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ।

এই অ্যালামনাই এসোসিয়েশন ডিপার্টমেন্টের একটি কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং ও কাউন্সিলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং বৃহত্তর পরিসরে ডিপার্টমেন্ট এর ব্র‍্যান্ড এম্বাসাডার হিসেবে দায়িত্ব পালন করবে।

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা: জাবি উপাচার্য

ব্যাঙকে বর সাজিয়ে বিয়ের আয়োজন

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম

জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি