হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেটেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তারা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে হুমকি দিয়ে পোস্ট দিয়েছেন নিষিদ্ধঘোষিত রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে প্রক্টরের বাসভবনের নিচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। এছাড়া একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেটেও ককটেল বিস্ফোরণের ভিডিও পাওয়া গেছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘গতকাল রাতে আমার বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় আমি বাসায় না থাকলেও পরিবারের সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ভিডিও ধারণের বিষয়টিও তারা জানতে পেরেছেন।’

তিনি আরো বলেন, ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধু একটি থানার উদ্যোগ যথেষ্ট নয়। রাতে মোটরসাইকেল চলাচল ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সমন্বিত পুলিশি উদ্যোগ প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এদিকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে উদ্দেশ্য করে হুমকিমূলক পোস্ট দেন নিষিদ্ধঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রক্টর, আমাদের আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করার দুঃসাহস আপনি কোথায় পান? আপনার কথাবার্তা ও আচরণ শুনে অন্তত একজন শিক্ষকের পরিণত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না; বরং মনে হয়, কোনো ওয়ার্ড পর্যায়ের পাতি নেতা বক্তব্য দিচ্ছেন। নেত্রীকে নিয়ে আর কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোন, তা না হলে এবার আপনার মাথার ওপর পড়বে। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনাদের বিদায়ের ঘণ্টা ইতোমধ্যেই বেজে গেছে। এবার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

জবিতে মিলছে না শীতকালীন ছুটি

টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি

আ.লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ

ইজতেমা থেকে ফেরার পথে প্রাণ গেল বেরোবি শিক্ষার্থী পীরগাছার আফিক হাসান অভির

আ.লীগ পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না: বেরোবি ছাত্রশিবির সভাপতি

চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর

প্রকৃতি সংরক্ষণের বার্তায় জাবিতে হয়ে গেল প্রজাপতি মেলা

কুবির প্রশাসনিক ভবন যেন ছাত্রদলের রাজনৈতিক কার্যালয়

প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সেতুবন্ধন গড়তে হবে: প্রফেসর সিদ্দিকুর

জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া সেই জবি প্রক্টরের পদোন্নতি