হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবির নতুন দুই উপ-উপাচার্য আব্দুল আলিম ও মামুনুর রশীদ

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর নতুন দুই উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ।

বুধবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বর্তমান উপ-উপাচার্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে ফিরে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক আব্দুল আলিমকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক মামুনুর রশীদ ইউট্যাব রাবি শাখার সভাপতি এবং অধ্যাপক আব্দুল আলিম জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তাদের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলরের নির্ধারিত দায়িত্ব পালন করবেন।

এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করা যেতে পারে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ঢাবিতে পরীক্ষায় ৪-এ ৪ পেয়ে শুকরিয়া আদায় শিবির নেতার

চবিতে ভোক্তা অধিকার কর্মকর্তাদের আটকে রেখে হেনস্তা

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

লন্ডনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

তিন দফা দাবিতে চবি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ডুয়েটে কমপ্লিট শাটডাউন ঘোষণায় মূল ফটকে তালা

ছাত্রদল নেতার পৃষ্ঠপোষকতায় ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটে ফুটসাল টুর্নামেন্ট

জাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদল, শিবির, ছাত্রশক্তি ও জাকসুর নিন্দা

ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে শাবিতে বহিরাগত আটক, ছাড়া পেল মুচলেকায়

জবি প্রেসক্লাবের নির্বাচন কাল