হোম > শিক্ষা > ক্যাম্পাস

নিজ হাতে ধান কাটলেন বাকৃবি উপাচার্য

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আমন বীজ ধান কর্তন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে খামার ব্যবস্থাপনা শাখার তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মিনি ট্রাক্টরের মাধ্যমে ধান কেটে বীজ ধান কর্তন কর্মসূচির উদ্বোধন করেন।

বাকৃবির প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান , ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক, রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবীর , প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শাখা, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, সাধারণ সম্পাদক সোনালী দল, প্রধান প্রকৌশলী, পরিচালক কৃষি মিউজিয়াম, পরিচালক (ভারপ্রাপ্ত), ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ, পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতরসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আজকে আমরা যে ধান কর্তন করেছি তা মূলত বীজ ধান বিনা-২৮ যা ভবিষ্যৎ প্রজন্মের উৎপাদনশীলতার স্বপ্ন বহন করে। এই বীজ ধান বিএডিসি থেকে শুরু করে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেক্টরের মাধ্যমে সারাদেশের খামারিদের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে উৎপাদন করা হচ্ছে। এই ধানের উৎপাদনশীলতা, পারফরম্যান্স এবং অভিযোজন ক্ষমতা অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হয়েছে। বাকৃবি খামার ব্যবস্থাপনা শাখা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে, যা আজকের এই সফলতার অন্যতম ভিত্তি।

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের

ঢাকা কলেজ ছাত্রশিবিরের ইফতার মাহফিল, অংশ নিলেন হাজারো শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করল ঢাবি ছাত্রশিবির