হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি সাহিত্য সংসদের নেতৃত্বে সবুজ-রায়হান

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ (ডিইউএলএস)-এর সাত সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ (আংশিক) অনুমোদিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী মাহাবুবুর রহমান সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ‘পরম্পরা: বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৪’ অনুষ্ঠানে ক্লাবের চিফ মডারেটরের সম্মতি ও স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সদ্য সাবেক সভাপতি শাহনাজ পারভীন ও পরিচালনা করেন কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাহিয়ান ফারুক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দায়িত্বপ্রাপ্ত নতুন সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক রায়হান সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টাবৃন্দের একাংশ ।

সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়শা আক্তার আঁখি ও দর্শন বিভাগের শিক্ষার্থী তাসনিন আক্তার তুলি, যুগ্ম-সাধারণ সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নাঈমা জান্নাত, সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের শিক্ষার্থী তপু রায় এবং কোষাধ্যক্ষ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জার্জিস খান।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে