হোম > শিক্ষা > ক্যাম্পাস

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত

প্রতিনিধি, ইবি

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনি বোর্ডের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের ব্যক্তিগত অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতি গভীর শোকে মুহ্যমান। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারও এ শোকের অংশীদার। এ কারণে আজ অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এতে জানানো হয়, স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড আগামী ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া।#

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সাক্ষাৎ

চোখে কালো কাপড় বেঁধে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল

ঢাবির হলে লাকড়ি দিয়ে রান্না, দাম বেড়েছে খাবারের

বাসে মারামারির জেরে ইবিতে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত বিভাগীয় সভাপতি

রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স উপহার

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করল প্রশাসন

তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে উদ্যোগ নেওয়ার আহ্বান ঢাবি সাংবাদিক সমিতির

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ, ইরান শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণিত: রুশ প্রেস সেক্রেটারি