হোম > শিক্ষা > ক্যাম্পাস

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে ক্লাস–পরীক্ষা স্থগিত

জাবি প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ৩০ ডিসেম্বরের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে সকল প্রকার প্রশাসনিক ও বিভাগীয় সভা স্থগিত ঘোষণা করেছে। এছাড়া আজ বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন