হোম > শিক্ষা > ক্যাম্পাস

পুঁথিপাঠের আসর জমালো ডাকসু

আব্দুল করিম সাহিত্যবিশারদের ১৫৪ তম জন্মবার্ষিকী

প্রতিনিধি, ঢাবি

বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথি গবেষক মুন্সী আব্দুল করিম সাহিত্যবিশারদের ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে 'পুঁথিপাঠের আসর' অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ আসর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন বিশিষ্ট পুঁথি পাঠক বিন বনি আমিন মুন্না এবং উমামা জাহান মিম। তারপরে জুলাই অভ্যুত্থানের উপর স্বরচিত পুঁথি পাঠ করেন পুঁথি পাঠক ও হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোঃ সাইফুল্লাহ। অতঃপর মহানবীর (সা.) জীবনী নিয়ে পুঁথি পাঠ করেন শিশুশিল্পী আহনাফ আদিল শাফী এবং তাসনিম ফারহান মাহির। প্রধান পুঁথি পাঠক হিসেবে পুঁথি পরিবেশন করেন পুঁথি গায়ক, সঙ্গীত পরিচালক এবং শিক্ষক শ্রী পরিমল কুমার মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, "পুঁথি পাঠ এবং পান্ডুলিপি পাঠোদ্ধারের চর্চাকে পুনরুজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা এবং এ বঙ্গীয় অঞ্চলের মানুষের সংস্কৃতি পুনরুদ্ধার এবং টিকিয়ে রাখতে ডাকসুর এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।"

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, আমরা ছোটবেলা থেকেই পুঁথিপাঠের কথা শুনে আসছি। এটি আমাদের সংস্কৃতির অংশ। এটি বর্তমানে হারিয়ে যাওয়ার পথে। আমি ডাকসুকে এমন দুর্দান্ত আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই।

এছাড়াও আসরে আরও বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের আহত যোদ্ধা ইশরাত জাহান ইমু, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার