হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল প্রেসক্লাব'র ২১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার শাবিপ্রবি প্রতিনিধি মাঈন উদ্দিন ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের উপস্থিতিতে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সৈকত মাহাবুব (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সম্পাদক সাগর হোসেন শুভ্র (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ (জাগো নিউজ২৪), দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক (বাংলাদেশ প্রতিদিন)।

এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ) এবং নাদির আহমেদ (এনপিবি নিউজ)।

এছাড়াও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনার অধ্যাপক ইফতেখার রহমান ও অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, অধ্যাপক ড. খালিদুর রহমান, অধ্যাপক ড. মো. মুরাদ, অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, শাবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম। আহমদ শুভ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ প্রমুখ। ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের, উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান

আবারো ঢাকা কলেজের ফুটপাত দখলের চেষ্টা, রশি টানালেন শিক্ষার্থীরা

মোনাজাতে শহীদ জিয়ার নাম না নেওয়ায় ছাত্রদলের প্রতিবাদ, হট্টগোল