হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার নিন্দা জানিয়ে ঢাবিতে বিক্ষোভ

প্রতিনিধি, ঢাবি

চট্টগ্রাম বন্দরের লিজ বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রচেষ্টার নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ ও ফ্ল্যাগ মিছিল করেছে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করে শাহবাগে গিয়ে কর্মসূচি শেষ করে তারা।

সমাবেশ ও মিছিলে অংশগ্রহণকারীরা “আমার মাটি আমার মা, বিদেশিদের দেবো না”, “কামলা না মালিক, মালিক মালিক”, “দেশি না বিদেশি, দেশি দেশি”- সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

সমাবেশে সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, “বাংলাদেশের কোনো সেক্টরই দুর্নীতিমুক্ত নয়। তাহলে শুধু চট্টগ্রাম বন্দরের দুর্নীতির কথা বলে বিদেশিদের হাতে লিজ দেওয়ার চেষ্টা কেন? দুর্নীতি দেখিয়ে দেশের গুরুত্বপূর্ণ বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।”

তিনি বলেন, “ডিপি ওয়ার্ল্ড বা এপিএম টার্মিনালকে কনসেশন দেওয়া মানে শুধু একটি কোম্পানি নয়, বরং এর মাধ্যমে ভারত, ইসরাইল, আমেরিকাসহ বিভিন্ন বিদেশি স্বার্থ চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার পাবে। এতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।”

জিয়াউল হক আরও বলেন, “দুর্নীতি, সক্ষমতা কিংবা আধুনিকায়নের কথা বলে চট্টগ্রাম বন্দর বিদেশি কন্ট্রোলে দেওয়ার অপচেষ্টা চলছে। শিক্ষার্থী সমাজসহ দেশের মানুষকে এ বিষয়ে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার