হোম > শিক্ষা > ক্যাম্পাস

আরবি নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাবিতে আনন্দ মিছিল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

হিজরী ১৪৪৭ সালের শুভাগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মিছিলে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মুহাম্মাদ শাহরিয়ার হাসান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিজরী নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়—এটি আত্মশুদ্ধি, আদর্শচিন্তা ও আল্লাহভীতির নতুন সূচনা। আমাদের উচিত এই নববর্ষে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত একটি সৎ ও সচেতন ছাত্রসমাজ

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও সংগঠনের কর্মী-সমর্থকেরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে হিজরী নববর্ষের তাৎপর্য তুলে ধরেন। তারা ইসলামী সংস্কৃতি ও নৈতিক সমাজ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে