হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রী হলে উপহার

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র ছাত্রী হল নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার রাতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উপহার প্রদান করা হয়।

উদ্যোগের অংশ হিসেবে হলটিতে ৪টি বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০ প্লেট, ৫০০ মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন, পঞ্চম তলার জন্য পর্দা ও পাইপ উপহার দেয় সংগঠনটি।

এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু চাহিদা পূরণের চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি।

সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের একটু সহযোগিতা করার জন্য। শিক্ষার্থীরা আমাদের উপহার সাদরে গ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার