হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্টেট ইউনিভার্সিটির ভিসি হলেন ঢাবি'র অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান

স্টাফ রিপোর্টার

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে সরকারিভাবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।

প্রফেসর ড. মো. আখতার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের গ্রেড-১ পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবনের শুরুতে তিনি কুমিল্লার মুরাদনগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে প্রথম শ্রেণিতে অনার্স এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে গমন করেন, যেখানে তিনি পিএইচডি ও পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। সেখানে অধ্যয়নকালে তিনি নীল ও ফ্লোরেন্স ই. মোরহাউস গ্র্যাজুয়েট স্কলারশিপ, রস্কো এলিস জুনিয়র গ্র্যাজুয়েট স্কলারশিপসহ একাধিক আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করেন।

পাশাপাশি তিনি কানসাস স্টেট ইউনিভার্সিটির ছাত্র সংসদের গ্র্যাজুয়েট সিনেটর, আন্তর্জাতিক সমন্বয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ইসলামিক সেন্টার অব ম্যানহাটন-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সালে গ্রেড-১ পদে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিন এবং অমর একুশে হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং টানা দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ