হোম > শিক্ষা > ক্যাম্পাস

তা'মীরুল মিল্লাতে আলিম নতুন শিক্ষার্থীদের সবক প্রদান

স্টাফ রিপোর্টার

দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির নবীন শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার মাক্কী ও অনার্স বিভাগের পরিচালক মাওলানা শরিফুল ইসলাম।

মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসটির সাবেক অধ্যক্ষ, তা'মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে শাম্মি কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদীস আল্লামা ফজলুল কারীম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম ড. মুহিউদ্দীন কাসেমী।

নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালযয়ের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মান্নান, মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুস সামাদ, ফকিহ মাওলানা মহিউদ্দীন, মুফাসসির মাওলানা আবুল কাসেম, মুফাসসির মাওলানা জাকির হুসাইন শেখ, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি হাফেজ আব্দুর রহমান ও এজিএস আব্দুল কাইয়ুম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা যাইনুল আবেদীন নবীন শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের যুগ শ্রেষ্ঠ আলেম এবং বিশ্ব নেতৃত্বের উন্নততর যোগ্যতা অর্জনের জন্য আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ড. মুহাম্মাদ খলিলুর রহমান শিক্ষার্থীদের অমিত সম্ভাবনার কথা বলে তাদেরকে আগামীর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান করেন।

নবাগত শিক্ষার্থীদের পবিত্র হাদীস থেকে দরস দিয়ে আলিম ক্লাসের প্রথম সবক উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। অনুষ্ঠানের শেষে এ মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি প্রাপ্ত ২২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন