হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু নির্বাচন: ৯ ডিসেম্বর থেকে ‘উন্মুক্ত লাইব্রেরি’ বন্ধ

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা ৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত শর্ত মেনে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। শর্ত অনুযায়ী, ব্যবহারকারীদের জকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা–২০২৫ এবং নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শৃঙ্খলা বিধিও অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ যদি এই বিধি লঙ্খন করেন বা আইন-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার লাইব্রেরি ব্যবহারের অনুমতি বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার