হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাবিপ্রবিতে আসছেন ডাকসু ভিপি

’জুলাই স্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং জুলাই স্মৃতি: শাবিপ্রবি” গ্রন্থের মোড়ক উন্মোচন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টা ৪০মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মোড়ক উন্মোচন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের উপরে শাবিপ্রবি ছাত্রশিবিরের আয়োজনে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েম উপস্থিত থাকবেন। আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই অনুষ্ঠাতে শিক্ষার্থীদের উপস্থিতির সুযোগ রাখছি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের আমন্ত্রণ করা হবে জানিয়েছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার