হোম > শিক্ষা > ক্যাম্পাস

টায়ার জ্বালিয়ে বাকৃবিতে রেললাইন অবরোধ

প্রতিনিধি, বাকৃবি

বিসিএস ৪৭তম লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছে। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়সংলগ্ন রেললাইনে অবস্থান নেন। পরে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘দুই থেকে তিন বছরের প্রস্তুতির পর আমরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এত পরিশ্রমের পর লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে কর্তৃপক্ষের এমন আচরণ মেনে নেয়া কঠিন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে। রোডম্যাপ তারা নিজেরাই ঠিকমতো অনুসরণ করেন না, অথচ এখন সেই রোডম্যাপের কথাই তুলে ধরা হচ্ছে। এতে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের বলির পাঁঠা বানানো হচ্ছে।’

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘রেললাইন অবরোধের কারণে বিকেল ৫টা থেকে ঢাকা–ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ ও ঢাকার মধ্যে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে।’

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ