হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন দুই হাজার শিক্ষার্থী

প্রতিনিধি, চবি

'মাসখানেক ধরে আমার গলায় টনসিল থেকে সাদা টাইপের কিছু বের হত। কিন্তু পড়াশোনা ও টিউশনের চাপে সেভাবে ডাক্তার দেখানো হয়নি। পরে ইন্টারনেট ঘেঁটে দেখছিলাম এটা সহজে চলে যাবে। কিন্তু সেটা হয়নি। আজকে ডাক্তার থেকে পরামর্শ নিয়ে জানতে পারলাম—টনসিলের ইনফেকশন থেকে এটা হতে পারে।'

রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে এসে এসব বলছিলেন আহসান জারিফ চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে আজ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এটি উদ্বোধন করেন। বিকেল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, এই ফ্রী মেডিকেল ক্যাম্পে অংশ নিতে প্রায় দুই হাজার শিক্ষার্থী নাম নিবন্ধন করেন। এতে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা ১২টি বুথ ছিল। এই বুথগুলোতে প্রায় ২০ জন বিশেষজ্ঞ ডাক্তার কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজিসহ মোট ৮টি রোগের চিকিৎসা সেবা প্রদান করেছেন।

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসু নির্বাচনের সময় আমাদের অন্যতম ইশতেহার ছিল—আমরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাখাতকে উন্নত করব। শিক্ষার্থীদের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করব। সেই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্প। আমরা প্রতিমাসে এই মেডিকেল ক্যাম্প আয়োজনের চেষ্টা করব ইনশাআল্লাহ।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, আজকের ক্যাম্পে বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন ডাক্তার ও নার্স এসেছেন। তারা সবাই অভিজ্ঞ। আশা করি শিক্ষার্থীরা সঠিক চিকিৎসা পাবে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমাদের হাসপাতালে ৫০ শতাংশ ছাড়ের একটি চুক্তি সিগরই বাস্তবায়ন হবে।

রাবির সমাজবিজ্ঞান বিভাগের কুরআন উপহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন

পবিপ্রবির উপ-উপাচার্যের বিরুদ্ধে সাইটেশন জালিয়াতির অভিযোগ

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও তিলাওয়াত প্রতিযোগিতা’ শুরু

সিমাগো র‍্যাঙ্কিংয়ে গবেষণায় দেশসেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

হাসনাত আবদুল্লাহর প্রশংসায় ফেসবুক পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

বাকৃবিতে ছাত্রদলের আশ্রয়ে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা, রুখে দিল শিক্ষার্থীরা

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি

আমি এমন কোনো অপরাধ করিনি যে এভাবে শোকজ করতে হবে

দেশজুড়ে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ মিছিল