হোম > শিক্ষা > ক্যাম্পাস

এবার ঢাবির জহুরুল হক হলে ধূমপান-মাদক সেবন নিষিদ্ধ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান ও মাদক সেবনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হল প্রশাসন। প্রকাশ্যে ধূমপানরত অবস্থায় ধরা পড়লে প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ থেকে ৩০০ টাকা জরিমানা এবং মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ মিললে অভিভাবক ডেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) প্রাধ্যক্ষের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যে কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

সকল শিক্ষার্থীকে সেই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়ে বিজ্ঞপ্তিতে।

এর আগে গত জুনে ঢাবির স্যার এ এফ রহমান হলে একই ধরনের উদ্যোগ নেন হলটির প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ।

তিনি রাষ্ট্রীয় আইন অনুযায়ী হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেন এবং ধরা পড়লে ২০০ টাকা জরিমানার কথা জানান। পাশাপাশি মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে তাকে চিকিৎসা দিয়ে ফের পাঠানোর আহ্বান জানান।

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল