হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিগগিরই চবিতে নতুন শাটল ট্রেন ও বগি বৃদ্ধির আশ্বাস রেলমন্ত্রীর

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন একটি শাটল ট্রেন ও বগি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) রাত দশটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য নিশ্চিত করেছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক মামুন, প্রচার সম্পাদক ও শাহজালাল হল সংসদের এজিএস ইমতিয়াজ জাবেদ এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাহার হোসেন ইশতিয়াক প্রমুখ।

সাক্ষাৎকালে আব্দুল্লাহ আল নোমান রেলমন্ত্রীর কাছে শাটল ট্রেনে শিক্ষার্থীদের নানা দুর্ভোগের চিত্র তুলে ধরেন। পাশাপাশি নতুন শাটল ট্রেন, বিদ্যামান শাটলে বগি বৃদ্ধি ও শাটলে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানান। এ সময় মন্ত্রী এ আশ্বাস দেন।

এ বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, শাটল ট্রেন চবি শিক্ষার্থীদের আবেগের জায়গা হলেও তা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শাটলে আসন সংকট ও নিরাপত্তাহীনতা প্রকট আকার ধারণ করেছে। আমরা চবি ছাত্রদলের পক্ষ থেকে রেলমন্ত্রীর কাছে এসব সমস্যার চিত্র তুলে ধরেছি। ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থী এই শাটল ট্রেন চলাচল করে। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে এক জোড়া নতুন শাটল ট্রেন ও বিদ্যমান শাটলে অতিরিক্ত বগি সংযোজনের দাবি জানিয়েছি। পাশাপাশি শাটলে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলেছি। রেলমন্ত্রী আমাদের দাবি মনোযোগ দিয়ে শুনেছেন। শিগগিরই নতুন শাটল ট্রেন ও বগি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।

এডি/জেডএম

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ

মধ্যনগরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাবির মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

কুয়াকাটায় এক ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ফিলিস্তিনে কার্যক্রম চালিয়ে যাবে ইউএনআরডব্লিউএর

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন

ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী