হোম > শিক্ষা > ক্যাম্পাস

কত ভোট পেয়েছেন ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করা সেই বিন ইয়ামিন মোল্লা

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী ছিলেন বিন ইয়ামিন মোল্লা। প্যানেলে সংগঠনটির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিনকে জিএস পদে প্রার্থী ঘোষণা করা হয়। আর এজিএস পদে রাকিবুল ইসলামকে মনোনয়ন দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ।

প্যানেল ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলেন বিন ইয়ামিন মোল্লা। তিনি ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে বড় ভূমিকা পালন করেছেন। তাছাড়াও ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনও করেছেন তিনি। কিন্তু ডাকসু নির্বাচনে ভোট পেয়েছেন মাত্র ১৩৬টি।

তার প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাশেদ খান আদিব ও ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন ছিলেন।

ঘোষিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন।

বিন ইয়ামিন মোল্লা বলেছিলেন, আমরা চেষ্টা করেছি সব ধরনের শিক্ষার্থীর সমন্বয়ে একটা ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করতে। আমরা আগেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছি। ডাকসুর মাধ্যমে ভবিষ্যতেও এটি অব্যাহত রাখতে চাই।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ