হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আগামী মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর সহযোগিতায় ক্যাম্পাসে বুথ স্থাপন করে এ কার্ড বিতরণ করা হবে।

বুধবার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এসএম সালমান সাব্বির।

জানা গেছে, এই অ্যাকাউন্ট ও এটিএম কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। পাশাপাশি বিদেশে অবস্থানরত পরিবার বা আত্মীয়-স্বজন এই অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারবেন।

কার্ডটি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্টও করা যাবে। বিদেশে চিকিৎসা খরচ পরিশোধ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ফি প্রদান, দেশি ও আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা (BDT ও USD উভয় মুদ্রায়), ফ্রিল্যান্সিং লেনদেন এবং দেশ-বিদেশের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন-সবই এই কার্ডের মাধ্যমে সম্ভব হবে।

এছাড়াও, হজ ও ওমরাহ পালনের সময় বিদেশে এই কার্ড ব্যবহার করা যাবে। স্টুডেন্ট ফাইল ওপেনসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

এ বিষয়ে রাকসু এজিএস এসএম সালমান সাব্বির বলেন, এই কার্ডের সব ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত থাকবে। ডেবিট কার্ড চার্জ ও বার্ষিক ফিও সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। এটি ক্যাম্পাসে বিতরণের পাশাপাশি আলুপট্টি শাখা থেকেও শিক্ষার্থীরা এই কার্ড সংগ্রহ করতে পারবেন।

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফলাফল না আসতেই নতুন পরীক্ষার ঘোষণা, ক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

সেমিস্টার সমাপনীতে সাত দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রী নির্যাতন, বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত

জবিতে ‘ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬’ ব্যানারে বানান ভুল, দায়সারা উত্তর প্রশাসনের